Karmakshetra Online

Blog

  • কম্পিউটার এর মেমরি সম্বন্ধে কিছু তথ্য

    ? কম্পিউটার মেমোরির সব থেকে ক্ষুদ্রতম একক
    Bit (সম্পূর্ণ নাম: Binary Digit)-যা 0 ও 1 দিয়ে প্রকাশ করা হয় এবং যেকোনো ইলেকট্রিক সার্কিট এর সক্রিয় বা নিষ্ক্রিয় অবস্থাকে বোঝানো হয় |
    ? Nibble কী?
    4 Bit এর সমষ্টিকে বলে Nibble.
    ? Byte কী?
    8 টি Bit কে একত্রে বলে Byte | যা কোনো data item বা character কে প্রকাশ করে |
    ? Word কী?
    কম্পিউটার সিস্টেম এর ক্ষেত্রে Word হলো Byte এর মতোই একদল Bit এর সমষ্টি যা একটি Unit কে বোঝায় , এবং কম্পিউটার থেকে কম্পিউটার এ আলাদা হয় কিন্তু একটি নির্দিষ্ট কম্পিউটার এর ক্ষেত্রে এর আকার একই হয় | একটি কম্পিউটার Word এর দৈর্ঘ্যকে word Length বলা হয়। এটি 8 বিট থেকে 96 বিট পর্যন্ত আকারের হতে পারে। একটি কম্পিউটার word এর আকারে তথ্য সংরক্ষণ করে।
    ? Kilobyte (KB)
    1 KB = 1024 Bytes
    ? Megabyte (MB)
    1 MB = 1024 KB
    ? GigaByte (GB)
    1 GB = 1024 MB
    ? TeraByte (TB)
    1 TB = 1024 GB
    ? PetaByte (PB)
    1 PB = 1024 TB
  • পশ্চিমবঙ্গের বিভিন্ন মুখ্যমন্ত্রী ও তাদের সময়কাল

    ? প্রফুল্ল ঘোষ ( প্রথম বার )
    ১৯৪৭ – ১৯৪৮
    ? বিধান চন্দ্র রায়
    ১৯৪৮ – ১৯৬২
    ? প্রফুল্ল সেন
    ১৯৬২ – ১৯৬৭
    ? অজয় কুমার মুখার্জী ( প্রথম বার )
    ১৯৬৭ –
    ? প্রফুল্ল ঘোষ ( ২য় বার )
    ১৯৬৭ – ১৯৬৮
    ? অজয় কুমার মুখার্জী (২য় বার )
    ১৯৬৯ – ১৯৭০
    ? প্রফুল্ল ঘোষ (৩য় বার )
    ১৯৭১
    ? সিদ্ধ্বার্থ শঙ্কর রায়
    ১৯৭২ – ১৯৭৭
    ? জ্যোতি বসু
    ১৯৭৭ – ২০০০
    ? বুদ্ধ্বদেব ভট্টাচার্য
    ১৮.০৫.২০০০ – ২০১১
    ? মমতা ব্যানার্জী
    ২০.০৫.২০১১ –
  • পশ্চিমবঙ্গের বিভিন্ন কথা

    ? পশ্চিমবঙ্গ কখন প্রতিষ্ঠিত হয়েছিল?
    ➖২৬ শে জানুয়ারী ১৯৫০
    ? পশ্চিমবঙ্গের রাজধানী কি?
    ➖কলকাতা
    ? পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে?
    ➖২৩ টি জেলা
    ? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে?
    ➖মমতা ব্যানার্জী
    ? পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে?
    ➖কেশরী নাথ ত্রিপাঠি
    ? পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী কে?
    ➖অমিত মিত্র
    ? পশ্চিমবঙ্গের বর্তমান ক্রীড়া মন্ত্রী কে?
    ➖অরূপ বিশ্বাস
    ? পশ্চিমবঙ্গের বর্তমান খাদ্যমন্ত্রী কে?
    ➖জ্যোতিপ্রিয় মল্লিক
    ? পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী কে?
    ➖শুভেন্দু অধিকারী
    ? পশ্চিমবঙ্গের বর্তমান কৃষিমন্ত্রী কে?
    ➖পূর্ণেন্দু বসু
    ? পশ্চিম বঙ্গের বর্তমান বনমন্ত্রী কে?
    ➖বিনয় কৃষ্ণ বর্মন
    ? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
    ➖প্রফুল্ল চন্দ্র ঘোষ
    ? রাজ্যের মোট এলাকা বর্গকিলোমিটারে?
    ➖৮৮,৭৫২ বর্গকিলোমিটার (৩৪,২৬৭ বর্গমাইল).
    ? দেশের মধ্যে এলাকার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত তম?
    ➖১৪ তম
    ? পশ্চিমবঙ্গ রাজ্যের সাক্ষরতার হার কত?
    ➖৭৭.০৮%
    ? পশ্চিমবঙ্গে হাইকোর্টের নাম কি?
    ➖কলকাতা হাই কোর্ট
    ? কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
    ➖বার্নস পিকক
    ? কে ‘ভারতীয় নবজাগরণের জনক’ হিসেবে পরিচিত?
    ➖রাজা রামমোহন রায়
    ? কোন বছরে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল?
    ➖২৪ শে জানুয়ারী ১৮৫৭
    ? প্রথম বাংলা পত্রিকা ‘সমাচার দর্পণ’ প্রথম প্রকাশিত হয়েছিল কোন বছরে?
    ➖১৮১৮ সালে
    ? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
    ➖১৮৩৫ সালে
    ? পশ্চিমবঙ্গের Martyer’s Monument এর উচ্চতা কত?
    ➖৫২মি
    ? পশ্চিমবঙ্গের কোন জেলা সাক্ষরতার হারে প্রথম স্থান পেয়েছে?
    ➖পূর্ব মেদিনীপুর (৮৭.৬৬%).
    ? ফারাক্কা বাঁধটি বঙ্গোপসাগরে কোন নদীর উপর নির্মিত?
    ➖গঙ্গা
    ? প্রথম কোন বাঙ্গালী নোবেল পুরস্কার পান?
    ➖রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সালে)
    ? পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী সব থেকে বেশি কাল মুখ্যমন্ত্রীত্ব করেন?
    ➖জ্যোতি বসু (২৩ বছর)
    ? ভারতের জাতীয় সংগীত “জন গণ মন” কার লেখা?
    ➖রবীন্দ্রনাথ ঠাকুর
    ? ইংলিশ চ্যানেল অতিক্রম করেন প্রথম কোন ভারতীয়?
    ➖মিহির সেন
    ? সল্ট লেক স্টেডিয়াম অন্য কি নামে পরিচিত?
    ➖যুব ভারতী ক্রীড়াঙ্গন
    ? কোন বছরে কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে মিশে গেল?
    ➖১৯৫০ সালে
  • রেলের গ্ৰুপ ডি প্রশ্নোত্তর সেট -(সাধারণ জ্ঞান)

    1. ফসফরাস মৌল আমাদের শরীরে কী কাজে লাগে?
      ♦ অস্থি ও দাঁত গঠন করা |
    2. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কোন রোগ হয়?
      ♦ অ্যানিমিয়া |
    3. গলগল্ড রোগ হয় কিসের অভাবে?
      ♦ আয়োডিনের অভাবে ।
    4. ওল, কচু খেলে গলা চুলকায়, কারণ ওল, কচুতে আছে?
      ♦ ক্যালসিয়াম অক্সালেট এর কেলাস |
    5. সুষম খাদ্যে কয়টি উপাদান থাকে?
      ♦ ৬ টি (ভিটামিন, শর্করা, আমিষ, চর্বি, খনিজলবণ ও জল)
    6. নিচের কোন উপাদানটি রক্তজমাট বাঁধতে সাহা্য্য করে?
      ♦ অনুচক্রিকা |
    7. মানুষের দেহে সেক্স ক্রোমজোমের সংখ্যা কয়টি?
      ♦ ২টি |
    8. কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায় ?
      ♦ সিঙ্কোনা |
    9. রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
      ♦ ভিটামিন D |
    10. ভিটামিন-ই এর কাজ কি?
      ♦ প্রজননে সহায়তা করে |
  • প্রাইমারি টেটের প্রশ্ন সেট (গণিত) – Set -1

    1. 3 টি পরস্পর ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল 365, সংখ্যাগুলোর যোগফল কত?
    2. একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 74 মি হলে পার্কের ব্যাসার্ধ কত?
    3. এক ব্যাক্তি তার আয়ের 16% সঞ্চয় করেন | যদি উনার খরচ 25% বাড়ে, তবে আয় শতকরা কতভাগ বাড়ালে 16(2/3)% সঞ্চয় করতে পারবেন? 
    4. 1966 সালে পিত ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 | 1994 সালে পিতার বয়স পুত্রের 5/3 গুন্ হয় | পুত্রের জন্ম কত সালে হয়েছিল? 
    5. একটি ট্রেন ঘন্টায় 25 কিমি গতিতে মেদিনীপুর থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে | যাত্রা শুরু করার 2 ঘন্টা পরে অপর একটি ট্রেন ঘন্টায় 35 কিমি গতিতে একই দিকে যাত্রা শুরু করলো | মেদিনীপুর থেকে কত দূরত্বে ট্রেন দুটি মিলিত হবে? 
    6. একটি ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুন | প্রতি বর্গমিটারে 48 টাকা হিসেবে মেঝেটিকে পাথর দিয়ে বাঁধাতে 2400 টাকা প্রয়োজন | মেঝেটির দৈর্ঘ্য কত?
    7. একটি চৌবাচ্চা একটি নল দিয়ে 30মিনিটে ভর্তি হয় এবং অপর একটি নল দিয়ে 40মিনিটে খালি হয় | দুটো নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
    8. কিছু টাকা সুদে আসলে 5 বছরে দ্বিগুন হয় | একই সুদের হারে টাকাটি 8 গুন্ হতে কত সময় লাগবে?
    9. কোন পদ্ধতিটি গণিত শিখনের জন্য উপযুক্ত নয়?
      a. ব্যাকরণ b. অনুবাদ c. প্রত্যক্ষ d. অনুসন্ধান
    10. আপনি পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীদের চারটি বর্গক্ষেত্র ব্যবহার করে যতগুলো সম্ভব 4 আঁকতে বললেন ও তাদের অর্ধেক সংখ্যককে নীল রং করতে বললেন | আপনি তাদের কেমন ধরণের কাজ দিলেন?
      a. মৌখিক নির্দেশনা b. লিখিত সমস্যা c. পারদর্শিতা মূলক কাজ d. চিন্তনমূলক কাজ
    11. ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস, O বৃত্তের কেন্দ্র, <ADC = 120 ডিগ্রি হলে <BAC এর ম্যান কত? 
    12. 24 দিনে 250 জন লোক একটি কাজের অর্ধেক করেছেন | যদি 20 দিনে বাকি কাজ করতে হয়, তবে আর কতজন লোক লাগাতে হবে?
    13. একটি বাই সাইকেলের মূল্য 1200 টাকা | দোকানদার পরপর 20%, 10% ও 5% চার দেন |তবে ক্রেতাকে কত দাম দিয়ে সাইকেলটি কিনতে হবে ?
    14. একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মি, 4 মি  ও 3 মি হলে, ওই ঘরের মধ্যে সবথেকে বড়ো কত দৈর্ঘের লোহার রড রাখা যাবে?
    15. 5 টা এবং 6 টার মধ্যে কোন সময় ঘড়ির মিনিট এবং ঘন্টার কাঁটা দুটো একসাথে মিলিত হবে?

    *** আপনারা সমাধান করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা মেইল করতে পারেন | আমরা আগামীকাল সঠিক উত্তর সেট আপলোড করে দেব | ***