প্রাইমারি টেটের প্রশ্ন সেট (গণিত) – Set -1

  1. 3 টি পরস্পর ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল 365, সংখ্যাগুলোর যোগফল কত?
  2. একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 74 মি হলে পার্কের ব্যাসার্ধ কত?
  3. এক ব্যাক্তি তার আয়ের 16% সঞ্চয় করেন | যদি উনার খরচ 25% বাড়ে, তবে আয় শতকরা কতভাগ বাড়ালে 16(2/3)% সঞ্চয় করতে পারবেন? 
  4. 1966 সালে পিত ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 | 1994 সালে পিতার বয়স পুত্রের 5/3 গুন্ হয় | পুত্রের জন্ম কত সালে হয়েছিল? 
  5. একটি ট্রেন ঘন্টায় 25 কিমি গতিতে মেদিনীপুর থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে | যাত্রা শুরু করার 2 ঘন্টা পরে অপর একটি ট্রেন ঘন্টায় 35 কিমি গতিতে একই দিকে যাত্রা শুরু করলো | মেদিনীপুর থেকে কত দূরত্বে ট্রেন দুটি মিলিত হবে? 
  6. একটি ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুন | প্রতি বর্গমিটারে 48 টাকা হিসেবে মেঝেটিকে পাথর দিয়ে বাঁধাতে 2400 টাকা প্রয়োজন | মেঝেটির দৈর্ঘ্য কত?
  7. একটি চৌবাচ্চা একটি নল দিয়ে 30মিনিটে ভর্তি হয় এবং অপর একটি নল দিয়ে 40মিনিটে খালি হয় | দুটো নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  8. কিছু টাকা সুদে আসলে 5 বছরে দ্বিগুন হয় | একই সুদের হারে টাকাটি 8 গুন্ হতে কত সময় লাগবে?
  9. কোন পদ্ধতিটি গণিত শিখনের জন্য উপযুক্ত নয়?
    a. ব্যাকরণ b. অনুবাদ c. প্রত্যক্ষ d. অনুসন্ধান
  10. আপনি পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীদের চারটি বর্গক্ষেত্র ব্যবহার করে যতগুলো সম্ভব 4 আঁকতে বললেন ও তাদের অর্ধেক সংখ্যককে নীল রং করতে বললেন | আপনি তাদের কেমন ধরণের কাজ দিলেন?
    a. মৌখিক নির্দেশনা b. লিখিত সমস্যা c. পারদর্শিতা মূলক কাজ d. চিন্তনমূলক কাজ
  11. ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস, O বৃত্তের কেন্দ্র, <ADC = 120 ডিগ্রি হলে <BAC এর ম্যান কত? 
  12. 24 দিনে 250 জন লোক একটি কাজের অর্ধেক করেছেন | যদি 20 দিনে বাকি কাজ করতে হয়, তবে আর কতজন লোক লাগাতে হবে?
  13. একটি বাই সাইকেলের মূল্য 1200 টাকা | দোকানদার পরপর 20%, 10% ও 5% চার দেন |তবে ক্রেতাকে কত দাম দিয়ে সাইকেলটি কিনতে হবে ?
  14. একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মি, 4 মি  ও 3 মি হলে, ওই ঘরের মধ্যে সবথেকে বড়ো কত দৈর্ঘের লোহার রড রাখা যাবে?
  15. 5 টা এবং 6 টার মধ্যে কোন সময় ঘড়ির মিনিট এবং ঘন্টার কাঁটা দুটো একসাথে মিলিত হবে?

*** আপনারা সমাধান করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা মেইল করতে পারেন | আমরা আগামীকাল সঠিক উত্তর সেট আপলোড করে দেব | ***

4.1 7 votes
Article Rating
Subscribe
Notify of
guest
17 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments